সেকালের বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন (১৯৩৭-১৯৩৮ )
বিজ্ঞাপন নিয়ে নতুন করে বলার বা লেখার কিছু নেই। বর্তমানে ইন্টারনেট ও বইয়ের দৌলতে আমরা বিজ্ঞাপন কী, বাংলা বিজ্ঞাপনের উৎস সেই সম্পর্কে যথেষ্ঠ ওয়াকিবহাল আছি। তাই বিজ্ঞাপন নিয়ে গৌরচন্দ্রিকা শুরু না করে সরাসরি মূল পর্বে চলে আসলাম।
আমি ইন্টারনেট ঘেঁটে দেখেছি বাংলা বিজ্ঞাপন নিয়ে অনেক গবেষণা ধর্মী লেখা থাকলেও সমস্ত বিজ্ঞাপনগুলোর ছবি নিয়ে একজায়গায় প্রকাশ করার তেমন সূত্র খুঁজে পাই নি। একদম নেই তা নয় , খাপছাড়া কিছু লক্ষ্য করা গেছে ।
তাই আমি যুগান্তর পত্রিকার ১ ৯ ৩ ৭ থেকে ১ ৯ ৩ ৮ সাল পর্যন্ত প্রকাশিত সমস্ত বিজ্ঞাপনগুলোকে বিভিন্ন ভাগে অন্তর্ভুক্ত করে এক জায়গায় আনার চেষ্টা করলাম। সকলে জানাবেন আমার এই প্রচেষ্টা কেমন লাগল ।
(চুলের তেল)- প্রথম পর্ব

“কোকোলা – শুধু আমার নয়, সবারই প্রিয় – জুয়েল অফ ইন্ডিয়া, কলিকাতা”

“বেণী রচনায় অতুলনীয় – লক্ষ্মীবিলাস, এম. এস. বসু কোং লিঃ”

“ যাহারা চুল ওঠা, খুসকি, মরামাস, মাথা ঘোরা প্রভৃতি উপদ্রব হইতে নিষ্কৃতি পাইতে চাহেন, তাঁহাদের পক্ষে বেঙ্গল কেমিক্যালের সুবাসিত আমলা হেয়ার অয়েল। পরম হিতকর ও উপযোগী। বিশুদ্ধ তিল তৈল এবং আমলার সারবস্তু সংযোগে প্রস্তুত; নিত্য কেশচর্যা এবং কেশচর্চায় অতুলনীয়। বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিঃ, কলিকাতা-বোম্বাই। “











সহায়ক সাইট :-
- https://eap.bl.uk/collection/EAP262-1-2-2/search



1 comment