×

স্পর্শ 

love

দারুচিনির গন্ধের সুবাস তোমার ওষ্ঠ ধারায়, 

ভাসিয়ে নিয়ে যায় মন্দাকিনির পারে

 দূর্বা ঘাসের মত মত সবুজ মসৃন ওই গাল,

এঁকে দিই অধরচুম্বনের মৃদু ছাপের ধারা।

ফোটা ফোটা অশ্রুবিন্দু সিঞ্চন করে ভালোবাসার অমৃত কলসে,

কপোল আমার ভিজে যায় বেলাভূমির বালি মাখা মাটিতে।

সারা শরীর জুড়ে নামে ঢেউয়ের ভাঙ্গন সাক্ষী  মুহূর্তেরা,

পলকা মেঘের ভেলায় ডাক আসে সুদূরের ডাক হরকরার।

মন উচাটন সে এক অজানা দেশের গল্প বেজে ওঠে গ্রীবার কুঞ্চনে,

প্রতিচ্ছবি ধরা পরে রাগমোচনের তোমার চোখের আলোতে। 

ভালোবাসি ভালোবাসি ওষ্ঠ আমার বেজে ওঠে রুনুঝুনু,

জলতরঙ্গেরা খেলা করে বেড়ায় সারা শীত বসন্ত ধরে শুধু।

seperator

Hello! I'm Oindrila, and I'm 32 years old. I live in Madhyamgram with my husband, Swarna, who truly is the most amazing person. Our marriage and our home are everything to me. I always say that family is my absolute lifeline; it’s the foundation of everything I do. When I’m not spending time with them, I’m busy channeling my creative energy. I love to cook, especially trying out new recipes. I also spend a lot of time doing traditional Kantha embroidery, which is deeply relaxing. Writing is another passion—I love to capture my life experiences in stories and express my inner world through poems. And, of course, I always look forward to our next chance to travel!

1 comment

comments user
Fixart Lostman

Very beautiful poem! You have the flair to be a great writer if you practice

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

কিছু ভুলে গেলে নাতো দেখতে?